বাকলিয়ায় ১১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ১১৪০ (একহাজার একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।

thai foods

গত ১০ জানুয়ারি মধ্য রাতে বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ শহীদ বশরুজ্জামান গোলচত্তরস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া মোঃ মনির শেখ (৩৫) টাঙ্গাইল
জেলার ঘাটাইল থানার সংগ্রামপুর ইউনিয়নের মৃত রজব আলীর ছেলে।

এবিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ ওসি মো আফতাব হোসেন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শহীদ বশরুজ্জামান গোলচত্তরস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ মনির শেখ৷(৩৫)কে ১১৪০ (একহাজার একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

খখ/মো মি

আগেকাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে জাপা থেকে অব্যাহতি
পরে“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে”- তথ্য প্রতিমন্ত্রী