খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই ৮০ কেজি সাদা বৈদ্যুতিক এ্যালুমিনিয়াম তার উদ্ধার করেছে। এ কাজে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৪ মার্চ কোতোয়ালী থানাধীন চাক্তাই খালের মুখে কর্ণফুলী নদীর পাড়ে রফিকের চায়ের দোকানের পিছনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তহিদুল ইসলাম (২২) ও মোঃ মিজান(৩২) চট্টগ্রাম জেলার পটিয়া থানার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
এবিষয়ে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন চাক্তাই খালের মুখে কর্ণফুলী নদীর পাড়ে রফিকের চায়ের দোকানের পিছনে অভিযান চালিয়ে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা ভর্তি চোরাই ৮০ কেজি সাদা বৈদ্যুতিক এ্যালুমিনিয়াম তারসহ তহিদুল ইসলাম ও মোঃ মিজান নামে দুই জন বৈদ্যুতিক তার চোরকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধার হওয়া ৮০ কেজি সাদা বৈদ্যুতিক এ্যালমিনিয়াম তারের (কেজি প্রতি ২৫০ টাকা করে) মূল্য ২০ হাজার টাকা।
খখ/মো মি


