খাসখবর চট্টগ্রাম ডেস্ক: উপজেলা পরিষদে নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই ধাপে দেশের ১৪৯টি উপজেলার সঙ্গে ভোট হবে চট্টগ্রামের তিন উপজেলা সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলার।
এছাড়া কক্সবাজার জেলার কুতুবদিয়া, সদর ও মহেশখালী; খাগড়াছড়ি জেলার মনিকছড়ি, লক্ষ্মীছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা; রাঙ্গামাটি জেলার সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল; বান্দরবান জেলার সদর, রোয়াংছড়ি, থানছি ও আলীকদম।
বৃহস্পতিবার (২১ মার্চ) কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। এর আগে সকালে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
খখ/মো মি


