খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ২৭০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ২৪ মার্চ চকবাজার থানাধীন চন্দনপুরা জানে আলম দোভাষ সড়কস্থ (এক্সেস রোড) আলমের বিল্ডিংয়ের সামনে রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
গ্রেফতার নারী মাদক ব্যবসায়ী শিখা রানী সাহা প্রকাশ বেবী বেগম (৫৩), নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার মোজাফফর খানের স্ত্রী।
এবিষয়ে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর জানান, ‘টিম চকবাজার’ গত ২৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দনপুরা জানে আলম দোভাষ সড়কস্থ (এক্সেস রোড) আলমের বিল্ডিংয়ের সামনে রাস্তার উপর হতে চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী শিখা রানী সাহা প্রকাশ বেবী বেগমকে (৫৩) আটক করে। পরে তার কাছ থেকে ২৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি ওয়ালী উদ্দিন আকবর আরও জানান,
বেবী বেগম চকবাজার আতুরার দোকান এলাকায় একজন চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীতে খুচরা ও পাইকারীতে ইয়াবা বিক্রি করে আসছে। বেবী বেগমের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্বে ছিলেন এসআই মোহাম্মদ ইমরান।
খখ/মো মি


