চকরিয়া থানার অভিযান: হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার জেলায় চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বদরখালীর হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাকিল আহমেদকে গ্রেফতার করেছে।

thai foods

গ্রেফতার শাকিল আহমেদ (২৪), চকরিয়া থানার বদরখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের
লম্বাখালী পাড়ার সোলাইমানের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আজ ১৯ এপ্রিল ভোর রাতে বদরখালী ইউনিয়নের সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলার (মামলা নং- ১৫, তাং- ০৮/০৪/২০২৪) এজাহারভুক্ত আসামি শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার
আসামি শাকিল ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। ঘটনার দিন সঙ্ঘবদ্ধ আসামীরা একজনকে গুলিবিদ্ধ করে, একজনের হাত ও একজনের পা কেটে ফেলে। যার পা কেটে ফেলা হয়েছিল সে ওইদিনই মারা যায়। পরে আমরা ওইদিনই ঘটনাস্থল থেকে এজাহার নামীয় দুই জন আসামিকে গ্রেফতার করি। এ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহার নামীয় তিন জন আসামিকে গ্রেফতার করা হলো।

খখ/মো মি

আগেসাতকানিয়া থানা পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার
পরেচট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ ৩ গরু চোর গ্রেপ্তার, ৫ চোরাই গরু উদ্ধার