৯৩ বছর বয়সে পঞ্চমবার বিয়ে করলেন মার্কিন মিডিয়া মোগল রুপার্ট মারডক

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: ৯৩ বছর বয়সে পঞ্চমবার বিয়ে করলেন মার্কিন মিডিয়া মোগল রুপার্ট মারডক। শনিবার (১ জুন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬৭ বছরের এলিনা ঝুকোভাকে বিয়ে করেন তিনি। পাত্রী এলিনা রাশিয়ার একজন অবসরপ্রাপ্ত জীববিজ্ঞানী।

thai foods

মারডকের মালিকানাধীন ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান দুজনের ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে দেখা গেছে, নবদম্পতি হাসিখুশিতে রয়েছেন। ছবি তোলার সময় মারডক পরেছিলেন কালো স্যুট ও হলুদ টাই অন্যদিকে এলিনার পরনে ছিল সাদা গাউন।

২০২৩ সালের এপ্রিলে সাবেক পুলিশ চ্যাপলেইন (পুলিশের পরামর্শক) অ্যান লেসলি স্মিথের সঙ্গে রুপার্ট মারডকের বাগদান ভেঙে যায়। এরপর থেকেই গুঞ্জন ছড়ায় ইলেনার সঙ্গে ডেট করছেন রুপার্ট মারডক। অবশেষে সেই গুঞ্জনকে সত্য প্রমাণিত করে গতকাল বিয়ে সারলেন তারা।

ছয় সন্তানের পিতা রুপার্ট মারডকের জন্ম অস্ট্রেলিয়ায়। তিনি নিউজ কর্পোরেশনের ইমিরেটাস চেয়ারম্যান। এ প্রতিষ্ঠান ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, সান ও টাইমস-এর মতো বিখ্যাত সংবাদমাধ্যমের মালিকানায় রয়েছে। ২০২৩ সালে ছেলে লাচলানের হাতে দায়িত্ব দিয়ে ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মারডক।

গুঞ্জন রয়েছে, মারডকের প্রাক্তন স্ত্রী চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংয়ের দেওয়া এক পার্টিতে এলিনার সঙ্গে পরিচয় হয় তার। এই মিডিয়া টাইকুনের অন্য স্ত্রীরা হলেন— অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক অ্যানা মান, এবং মার্কিন মডেল ও অভিনেত্রী জেরি হল।

রুপার্টের মতো এলিনা ঝুকোভারও আগে বিয়ে হয়েছে। তার প্রাক্তন স্বামী ছিলেন রুশ তেল ব্যবসায়ী ও ধনকুবের আলেকজান্ডার জুখোভ। আগের সংসারে তার দাশা নামে একটি মেয়ে রয়েছে। ২০১৭ সালে রুশ অলিগার্ক রোমান আব্রামোভিচের সঙ্গে বিয়ে হয় ব্যবসায়ী ও সমাজকর্মী দাশার।

খখ/মো মি

আগেভারতের লোকসভার নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটি মানুষ
পরেবিমানবালা সুরভি খাতুনের পায়ুপথ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার