বিমানবালা সুরভি খাতুনের পায়ুপথ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: পায়ুপথে স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা পড়লেন সুরভি খাতুন নামের এক বিমানবালা। গত বুধবার ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) তাকে গ্রেপ্তার করে।

thai foods

সুরভি খাতুন নামে ওই কর্মী এর আগেও স্বর্ণ পাচার করেছেন বলে অভিযোগ। তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, প্রায় এক কেজি স্বর্ণ চোরাচালানের অভিযোগে ভারতে এই প্রথম কোনো বিমানবালাকে গ্রেফতার করা হলো। গ্রেফতারের পর বিমানবালা সুরভি খাতুনের পায়ুপথ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বিমানবালা সুরভি খাতুন পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওমানের মাসকট থেকে কেরালার কান্নুরে স্বর্ণ নিয়ে গিয়েছিলেন সুরভি খাতুন। এ ঘটনায় তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই বিমানবালা কান্নুরের নারী জেলে রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পায়ুপথে প্রায় এক কেজি স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন তিনি। গত বুধবার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন সুরভি। তখন তাকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম সোনা মেলে। তার পায়ুতে ছিল ওই সোনা।

ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) জানিয়েছে, বিমানবালা সুরিভর পায়ুপথে ছিল ওই স্বর্ণ। ২৮ মে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন তিনি। সুরভিকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম স্বর্ণ মেলে।

গ্রেপ্তরের পর সুরভীকে ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয় তাকে। এখন তিনি কান্নুরের মহিলা জেলে রয়েছেন।

ভারতে এই প্রথম কোনো বিমানবালাকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এর আগেও বহু বার সুরভি খাতুন স্বর্ণ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে ভারতের বিমান সংস্থা এখনো কোনো মন্তব্য করেনি। ঘটনার নেপথ্যে কেরালার পাচারকারী গোষ্ঠী থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

খখ/মো মি

আগে৯৩ বছর বয়সে পঞ্চমবার বিয়ে করলেন মার্কিন মিডিয়া মোগল রুপার্ট মারডক
পরে“চা শ্রমিকদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করবে সরকার”-প্রধানমন্ত্রী