খাসখবর বিনোদন ডেস্ক : পূজা চেরি রায় একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। তিনি “ভালোবাসার রং” মুভিতে শিশু অভিনেত্রী হিসাবে প্রথম কাজ করে চলচ্চিত্র জগতে পা রাখেন।
তিনি “পোড়ামন ২” মুভিতে পরি চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি একাধিক বিজ্ঞাপনে চিত্রে মডেলিং করেন।
পূজা চেরি রায়ের ইনস্টাগ্রাম : পূজা চেরি রায়ের ইনস্টাগ্রামএ ৩৯৭৫ জন অনুসরণকারী রয়েছে এবং তিনি প্রতিনিয়ত উনার গ্ল্যামারাস ছবিগুলো পোস্ট করে থাকেন।
পূজা চেরি রায়ের জন্ম এবং শিক্ষা : পূজা চেরি রায় খুলনার গাজিরহাটের দেব প্রসাদ রায় এবং ঝর্ণা রায়ের ঘরে জন্ম নেন ২০০০ সালের ২০ শে আগস্ট।
শৈশবকাল থেকেই পূজা মিডিয়া সম্পর্কে অনুরাগী ছিলেন এবং অবশেষে খুব অল্প বয়সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। তার বাবা-মা তাকে মিডিয়- ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য অনুপ্রাণিত করেছিলেন।
তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।পুজা চেরি রায়ের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজন ৫১কেজি।
পূজা চেরি রায়ের ক্যারিয়ার : তিনি “মনের ঘরে বসত করে” মুভিতে শিশু অভিনেত্রী হিসাবে প্রথম কাজ করেন। এছবির মাধ্যমেই চলচ্চিত্র দুনিয়াতে নিজেকে প্রকাশ করেন ।
কিন্তু সেই ছবিতে তার সমস্ত দৃশ্য মুছে ফেলা হয়েছিল। পরে তিনি জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ভালোবাসা রংয়ের সাথে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৮ সালে তিনি চলচ্চিত্র জগতে ‘নূর জাহান’ মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
এখন পূজা চেরি মূল চরিত্রে হিরোইন হিসাবে কাজ করছেন। আদ্রিত রায়ের সাথে ‘নূর জাহান’ই প্রথম মুখ্য সিনেমা। ‘নূর জাহান’ পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি। এই মুভিটি কলকাতার রাজ চক্রবর্তী প্রযোজনায় তৈরি হয়েছিল।
পূজা চেরি রায়ের অ্যাওয়ার্ড : পূজা চেরি রায় “পোড়ামন ২” মুভিতে কাজ করে বেস্ট অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অর্জন করেন এবং পাবলিক চয়েস অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে সেরা অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অর্জন করেন।
পূজা চেরি রায়ের পোষা বিড়ালের নাম “ওরিও”।
পূজা চেরি রায়ের মুভি : ২০১১ সালে “মনের ঘরে বসত করে” ,”ছোট্ট সংসার” মুভিতে তিনি কাজ করেন।
২০১২ সালে সন্তানের মত সন্তান ,ভালোবাসার রং, নাইওরি, মোস্ট ওয়েলকাম এইসব মুভিতে কাজ করেন। ২০১৩ সালে মাই নেম ইজ খান, তবুও ভালোবাসি মুভিতে কাজ করেন।
২০১৪ সালে অগ্নি, মোস্ট ওয়েলকাম ২ মুভিতে কাজ করেন। ২০১৫ সালে ব্ল্যাকমেইল মুভিতে কাজ করেন। ২০১৬ সালে কৃষ্ণপক্ষ, বাদশা দি ডন মুভিতে কাজ করেন।
২০১৮ সালে পোড়ামন ২, দহন, নুরজাহান মুভিতে কাজ করেন। ২০১৯ সালে প্রেম আমার ২। ২০২০ সালে জিন, সান, সাইকো, এদের মত মুভিতে কাজ করছেন।
খখ/মো মি


