চট্টগ্রাম জেলায় আরও ৬ থানায় নতুন ওসি

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার আরও ৬ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

thai foods

সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে তাদের পদায়ন করা হয়।

৬ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হলেন, চট্টগ্রাম জেলা পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শাখার পরিদর্শক নূর আহমদকে ফটিকছড়ি থানা, চট্টগ্রাম জেলা পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ মো. নজরুল ইসলাম দক্ষিণ রাঙ্গুনিয়া থানা, চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.কামরুজ্জামান রাঙ্গুনিয়া মডেল থানা, চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নূর পটিয়া থানা, চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলামকে বাঁশখালী থানা ও চট্টগ্রাম রেঞ্জ দপ্তর থেকে গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা পুলিশের জয়েন্ট কারা পরিদর্শক শেখ মাহাবুবুর রহমান সন্দ্বীপ থানা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম জেলার ৬ থানায় ৬ জন পরিদর্শককে ওসি পদে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে এ নিয়ে ৮ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। এর আগে মো. হাবিবুর রহমানকে হাটহাজারী থানায়, মো আরিফুর রহমানকে লোহাগাড়া থানায় ওসি হিসাবে পদায়ন করা হয়।

রবিবার (৮ সেপ্টেম্বর) মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, সীতাকুণ্ড থানার কামাল উদ্দিন, সন্দ্বীপ থানার কবির হোসেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার মির্জা মোহাম্মদ হাসান, পটিয়া থানার জসীম উদ্দিন, বোয়ালখালী থানার আছহাব উদ্দিন, চন্দনাইশ থানার ওবায়দুল ইসলাম, সাতকানিয়া থানার মিজানুর রহমান এবং লোহাগাড়া থানার মো. রাশেদুল ইসলামকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

এছাড়া, হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামান, ফটিকছড়ি থানার মীর নুরুল হুদা, ভূজপুর থানার মো. কামরুজ্জামান এবং রাঙ্গুনিয়া থানার চন্দর কুমার চক্রবর্তীকে পিবিআইতে পদায়ন করা হয়। আনোয়ারা থানার ওসি মোল্লা জাকির হোসেনকে রেলওয়ে রেঞ্জে বদলি করা হয়েছে।

খখ/মো মি

আগে“সর্বজনীন পেনশনে জনগণের আস্থা বাড়াতে হবে”- অর্থ উপদেষ্টা
পরেসিএমপির দুই থানায় নতুন ওসি: বাকলিয়ায় ইখতিয়ার উদ্দিন, বন্দরে সুলতান আহসান