সুবিধাবঞ্চিতদের মাঝে হাসি ফোটানোর চেষ্টায় রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর ১শ জন সুবিধাবঞ্চিতকে ঈদ উপহার তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টায় রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং।

thai foods

২০ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে নগরীর ২নং গেইট এলাকার জিন্নুরাইন কনভেনশন সেন্টারে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান।

এতে আরও উপস্থিত ছিলেন পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল, সেক্রেটারি ড. আয়েশা আফরিন, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমূখ।

অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিন বলেন, সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই আমাদের রোটারিয়ানদের জন্য আসল ঈদ। আমরা অতীতেও ছিলাম বর্তমানেও আছি ইন্শা-আল্লাহ্ ভবিষতেও তাদের মুখে হাসি ফোটাতে সর্বদা তৎপর থাকবো।

এসময় বক্তরা বলেন, গ্রেটার চিটাগাং সবসময় মানবতা ও সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করে। শিঘ্রই আরও বড় পরিসরে তাদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা আছেও বলে জানান তারা।

খখ/মো মি

আগে“আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই”-প্রধান উপদেষ্টা
পরে“ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে”- আমীর খসরু