আগামী ১৪ মে কালুরঘাট সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: কর্ণফুলী নদীর ওপর রেল ও সড়ক সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

thai foods

বুধবার (২ এপ্রিল) সকাল ১১টায় বোয়ালখালী উপজেলায় গণঅভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আবসারের কবর জিয়ারত ও ওমরের পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

তিনি বলেন, আগামী ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসবেন প্রধান উপদেষ্টা। এসময় তিনি সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।

এই সেতুটি বোয়ালখালীবাসী তথা চট্টগ্রাম অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি।
এসময় উপদেষ্টা ফারুক-ই-আজম আরও বলেন, শহীদ পরিবার তাদের প্রিয়জনকে আর ফিরে পাবে না, তবে আমরা তাদের পাশে আছি।

কেউ অন্যায় করলে বিচার হবে না-এমনটি হতে পারে না। আমরা যদি ন্যায়বিচার নিশ্চিত না করি, তাহলে কিভাবে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে? ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য আর কত মানুষকে আত্মত্যাগ করতে হবে? অবশ্যই গণহত্যাকারীদের বিচার হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, বোয়ালখালী থানার ওসি মো. গোলাম সারোয়ার, উপজেলা জামায়াতের আমির ডা. খোরশেদুল আলম, নায়েবে আমির ডা. আবু নাছের।

সংস্কারকাজের জন্য গত বছরের ১ আগস্ট কালুরঘাট সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। কাজ শেষে প্রায় ১৫ মাস পর ২৭ অক্টোবর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এই সেতু।

খখ/মো মি

আগেচট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ ৭ জনের নামে মামলা
পরে“নির্বাচন করলে ৩টা সিট পাবে না, ৩০০ সিটের পাওয়ার দেখাইতেছে”- ফজলুর রহমান