খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির ইপিজেড থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬৮ লিটার বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল (বুধবার) দিবাগত রাত দেড়টার দিকে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান এর নেতৃত্বে ‘টিম ইপিজেড’ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আকমল আলী বেড়ীবাঁধ সুইচগেইটের সামনে অভিযান চালায়। অভিযানকালে সুইচগেইটের সামনে পাকা রাস্তার উপর হতে ১৬৮ বোতল বিদেশী মদ (হুইস্কি) এবং মদ পরিবহন কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ী মোঃ সবুজ মিয়া (৪৫)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী সবুজ মিয়া জানায়, সে ও অপর পলাতক আসামীরা দীর্ঘদিন যাবৎ আকমল আলী খাল পাড় হতে বিদেশী মদ (হুইস্কি) সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন বারে বেশী দামে বিক্রয় করে আসছিল।
এব্যাপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


