আইজিপি ব্যাজে ভূষিত হলেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া

পুলিশ সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম জেলায় বিপিএম- পিপিএম পদক পেলেন ২ জন ও আইজি ব্যাজ ৪ জন
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভুঁইয়া কর্মক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” এ ভূষিত হয়েছেন।

thai foods

গত শুক্রবার (২ মে) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ব্যাজ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম- (বিপিএম) আইজি ব্যাজ পরিয়ে দেন।

পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এ ভূষিত হলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল এবং আইজি ব্যাজ পেয়েছেন জেলার ৪ জন পুলিশ কর্মকর্তা।

পুলিশ সপ্তাহ-২০২৫ এ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, উদ্ভাবনীমূলক পদক্ষেপ, সূত্রবিহীন মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, প্রশংসনীয় অবদান ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবা) ভূষিত হয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে বিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেলকে পিপিএম পদক পরিয়ে দিয়েছেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), মো: শেখ সেলিম, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া ও রাউজান থানার এসআই (নিরস্ত্র) কাউসার হামিদ কর্মক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” এ ভূষিত হয়েছেন।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম আইজি ব্যাজ প্রাপ্তদের গত শুক্রবার (২ মে) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ব্যাজ পরিয়ে দেন।

আইজিপি ব্যাজে ভূষিত রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া ইতিপূর্বে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায় অফিসার ইনচার্জ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগে“১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে”-প্রেস সচিব
পরেএয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া