চট্টগ্রামের সল্টগোলায় আ. লীগ- ছাত্রলীগের মিছিল, গ্রেফতার অভিযানে  বন্দর থানার সেকেন্ড অফিসার রানাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম 

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে অভিযান চালানোর সময় বন্দর থানা সেকেন্ড অফিসার আবু সাঈদ রানাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। 

thai foods

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আহত ওই পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানার উপ-পরিদর্শক হিসেবে কর্মরত

রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সল্টগোলা এলাকায় একটি ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরবর্তীতে পুলিশ খবর পেয়ে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় উপপরিদর্শক আবু সাঈদ রানাকে এলোপাতাড়ি কোপানো হয়।

পরবর্তীতে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এদিকে, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয় বিএনপির একজন নেতা বলেন, ‘সন্ত্রাসীদের দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। যার প্রমাণ আজকের এই মিছিল। নিষিদ্ধ এই দলের সন্ত্রাসীরা পুলিশ কর্মকর্তার ওপর নৃশংস হামলা চালিয়েছে। আমরা অবিলম্বে এসব সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানাই।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান দিবাগত রাত আড়াইটার দিকে খাসখবর নিউজ’কে বলেন, ‘আমরা অভিযানে রয়েছি এখনো। আমাদের একজন অফিসার গুরুতর আহত হয়েছেন। অভিযান শেষে সকালে বিস্তারিত জানানো হবে।’

খখ/মো মি

আগে“জনরায় পেলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি”- তারেক রহমান
পরেচট্টগ্রামের বাকলিয়ায় ডা. ইকবালের ওপর হামলা, পুলিশ বলছে ভবনের সীমানা বিরোধ নিয়ে হাতাহাতি