কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার শামিম কুদ্দুছ ভূঁইয়ার খুঁটির জোর কোথায়?

পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগে স্ট্যান্ড রিলিজের পরেও স্বপদে বহাল!
Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: পরিবহন খাতে চাঁদাবাজিসহ নানা অভিযোগের পর পুলিশ সদর দপ্তর কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শামিম কুদ্দুছ ভূঁইয়াকে দিনাজপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করে। ৬ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে ৭ সেপ্টেম্বর স্ট্যান্ড রিলিজ হওয়ার কথা। 

thai foods

কিন্তু কর্তৃপক্ষের বদলির আদেশকে বৃদ্ধাঙ্গুলি  দেখিয়ে তিনি দেড় মাস যাবত স্বপদে বহাল রয়েছেন কুমিল্লাতেই। চালিয়ে যাচ্ছেন  পরিবহন খাতে চাঁদাবাজিসহ নানা অপকর্ম। এ অভিযোগ সংশ্লিষ্টদের।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শামিম কুদ্দুছ ভূঁইয়ার খুঁটির জোর কোথায়? -এ প্রশ্ন এখন কুমিল্লার পরিবহন সেক্টর সংশ্লিষ্টসহ ভুক্তভোগীদের মনে।

একটি অসমর্থিত সূত্র দাবি করছে, নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও শামিম কুদ্দুছ ভূঁইয়া বদলিকৃত স্থানে যোগ না দিয়ে কুমিল্লাতেই অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করার পেছনে তাঁর সহধর্মিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সংশ্লিষ্টসূত্র জানায়, বদলীর আদেশের নির্ধারিত সময়সীমা (স্ট্যান্ড রিলিজ) পার হয়ে গেছে, তবুও স্বপদে দায়িত্বে বহাল আছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শামিম কুদ্দুছ ভূঁইয়া। গত ২০ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করে দিনাজপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চলতি বছরের ৬ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে তাকে যোগদান করতে হবে। অন্যথায় ৭ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শামিম কুদ্দুছ ভূঁইয়ার বদলির আদেশ

কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও শামিম কুদ্দুছ ভূঁইয়া বদলিকৃত স্থানে যোগ না দিয়ে কুমিল্লাতেই অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করছেন। বদলি স্থানে না যাওয়ার  কারণ জানতে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কোন কথা বলতে পারব না।

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে বিভিন্ন গণমাধ্যমে পুলিশ কর্মকর্তা শামিম কুদ্দুছ ভূঁইয়ার বিরুদ্ধে পরিবহন খাতে চাঁদাবাজিসহ নানা অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। যদিও তিনি এই অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন।

বিভিন্ন গণমাধ্যমে পুলিশ কর্মকর্তা শামিম কুদ্দুছ ভূঁইয়ার বিরুদ্ধে পরিবহন খাতে চাঁদাবাজিসহ নানা অভিযোগে সংবাদ প্রকাশিত হওয়ার পর মাস খানেক আগে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিস থেকে একটি টিম কুমিল্লায় পাঠানো হয় এবিষয়ে তদন্ত করতে। তদন্ত টিমের নেতৃত্বে ছিলেন পুলিশ সুুপার (এসপি) পদ-মর্যাদার এক কর্মকর্তা।

এবিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ। তিনি বলেন, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শামিম কুদ্দুছ ভূঁইয়ার বিরুদ্ধে উঠা পরিবহন খাতে চাঁদাবাজিসহ নানা অভিযোগের ব্যাপারে তদন্ত করতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিস থেকে একটি টিম কুমিল্লায় আসেন। তারা আমাদের সাথে বসেছিলেন এবিষয়ে জানতে।

তিনি আরও বলেন, পরিবহন সেক্টরের ৩৫ বছরের অভিজ্ঞতায় এই প্রথম কোন পদস্থ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ শুনলাম।

অতিরিক্ত পুলিশ সুপার শামিম কুদ্দুছ ভূঁইয়া এর আগের কর্মস্থলে থাকা অবস্থায় নির্বাচনী কাজে এক প্রার্থীর সাথে মুঠোফোনে পাশ করিয়ে দেয়ার নামে লাখ টাকা দাবি করার ভিডিও ভাইরাল হয়। যাতে তিনি সরাসরি জড়িত। তবে এতো অপকর্ম থাকার পরও তার বিরুদ্ধে বিভাগীয় কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা।

অটোরিকশার নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। পাঁচ হাজার ব্যাটারি ও সিএনজিচালিত তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে পুরো শহর । এছাড়া কুমিল্লা নগরীতে আছে তিনটি বাসস্ট্যান্ড। যত বেশি গাড়ি ও অটোরিকশা রাস্তায় চলে, তত বেশি ইনকাম কুমিল্লার ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার শামিম কুদ্দুছ ভূঁইয়ার।

জুলাই বিপ্লবের পর কিছুদিন নগরীতে চাঁদাবাজি বন্ধ থাকলেও কয়েক মাস ধরে পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়েছে। চাঁদাবাজির প্রতিযোগিতায় নেমেছেন বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তাদের সারিতে নাম লিখিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ সুপার শামিমের চাঁদাবাজির একটি অডিও রেকর্ড সম্প্রতি ভাইরাল হয়েছে। এতে শোনা যায়, এখন থেকে বাসস্ট্যান্ডের কোনো টাকা সার্জেন্ট বা টিআইকে দেবেন না। আমার লোক আসবে তার কাছে দেবেন।‌ অডিওতে ভুক্তভোগীকে বলতে শোনা যায়, একজন অতিরিক্ত পুলিশ সুপার সরাসরি টাকার জন্য আসে জীবনে প্রথম দেখলাম। সব কাউন্টার থেকেই সরাসরি গিয়ে চাঁদা চেয়েছেন তিনি। সরাসরি পুলিশের পোশাকেই এসেছিলেন শামিম। অডিওতে বলতে শোনা যায়, এক বাস মালিক বলছেন ৩৮ বছর বয়সে এই প্রথম দেখলাম কোনো অতিরিক্ত এসপিকে সরাসরি এসে টাকা চাইতে।

কুমিল্লায় তিনটি জোন আছে । লাকসাম জোন ২০ হাজার, দাউদকান্দি ও দেবীদ্বার থেকে ৩০ হাজার টাকা করে প্রতি মাসে আদায় করেন শামিম। এছাড়া কুমিল্লায় পাঁচ হাজার অটোরিকশা চলাচল করে। প্রতিটি থেকে মাসে ৫০০ টাকা আদায় করা হয়।

চাঁদার হিসাবের খসড়া

অনুসন্ধানে জানা গেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের অনেক তথ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ফাঁস করেন অতিরিক্ত পুলিশ সুপার শামিম । এমন একটি ঘটনার প্রমাণও পাওয়া গেছে কিছুদিন আগে। ডিএসবিতে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তাকে ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

কুমিল্লা নগরীতে সার্জেন্ট ও টিএসআই আছেন ১১ জন। আর পুরো জেলায় আছেন ১৭ জন । ট্রাফিক সদস্য আছে ৮৯ জন। প্রতি সার্জেন্টকে মাসে ২০ হাজার টাকা চাঁদা দেওয়ার নির্দেশ দিয়েছে শামিম। বিষয়টি নিয়ে সার্জেন্টদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও তারা কিছুই বলতে পারছেন না।

চাকরি হারানোর ভয়ে নাম প্রকাশ না করে এক সার্জেন্ট গণমাধ্যমকে বলেন, একটি বৈঠকে পুলিশ কর্মকর্তা শামিম আমাদের বলেন, আমি ২০টি পরিবহনের নাম দেব । এগুলোর প্রত্যেকটি থেকে একটি করে গাড়ি ডাম্পিং করে রাখবেন। প্রতি গাড়ি মাসে ৫০০ টাকা করে দেবে। আমি কি এখানে হজ করতে এসেছি, আমারও তো সংসার আছে।

হয়রানির শিকার হওয়ার ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক বলেন, একদিন পুলিশের পোশাকে শামিম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে আসেন । গাড়ি থেকে নেমেই বলেন, ‘যোগাযোগ আমার সঙ্গে করবা, আমি ট্রাফিক ইনচার্জ।’

সার্জেন্টদের কাছ থেকে মাসে ২০ হাজার, কুমিল্লার তিনটি জোন থেকে মাসে ৫০ হাজার করে তোলার বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা শামিম গণমাধ্যমকে বলেছিলেন, টিআই ও সার্জেন্টরা এগুলো করেন । আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে । এগুলো সব মিথ্যা।

জানা গেছে, পরিবহন খাতে চাঁদাবাজি, হয়রানি হতে রক্ষা পেতে যে কোনো সময় তারা অটো, সিএনজি, বাস বন্ধ করে ডিসি-এসপি অফিস ঘেরাও কর্মসূচীর প্রস্ততি নিচ্ছে। এতে সারাদেশে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশংকা আছে।

অতিরিক্ত পুলিশ সুপার শামিম কুদ্দুছ ভূঁইয়ার এমন কর্মকান্ডে সাধারণ মানুষ হারাচ্ছে আস্থা, নষ্ট হচ্ছে পুলিশের ভাবমূর্তি। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে আহ্বান জানান সুশীল সমাজের প্রতিনিধিরা।

খখ/মো মি

আগেশিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে কঠোর নির্দেশনা
পরেজোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে