কুমিল্লার লালমাই থানার নতুন ওসি মো. নুরুজ্জামান  

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: কুমিল্লা জেলার লালমাই থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলার পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামানকে।

thai foods
পটিয়া থানার বিদায়ী ওসি মো. নুরুজ্জামানকে বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছেন নবাগত ওসি জিয়াউল হক ও (ওসি তদন্ত) যশ চাকমা 

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে কুমিল্লা জেলার লালমাই থানায় বদলি করা হয়।

একই সাথে লালমাই থানার ওসি মো. শহীদুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি মো. নুরুজ্জামান কুমিল্লা জেলার লালমাই থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছর (২০২৪ সাল)  চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর মো. নুরুজ্জামান দায়িত্বভার গ্রহণ করেন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এরপর তাকে পটিয়া থানায় পদায়ন করা হয়।

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কৃতি সন্তান লালমাই থানার নতুন ওসি মো. নুরুজ্জামান পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি, পার্বত্য জেলা বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, কুড়িগ্রাম, কুমিল্লা জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। চন্দনাইশ থানার ওসি হিসাবে পদায়নের পূর্বে তিনি সিএমপির ইপিজেড ও বায়েজিদ বোস্তামী থানার ওসি (তদন্ত) হিসাবে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নতুন ওসি মো. নুরুজ্জামান লালমাই থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগেতারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন
পরেচট্টগ্রামের পটিয়া থানার নতুন ওসি জিয়াউল হক