চট্টগ্রামের আনোয়ারায় চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে স্বর্ণালংকারসহ লাখ টাকার মালামাল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ সব মালামাল উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকেও।

thai foods

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তৌফিকুল ইসলাম (২২)। তিনি বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের প্রেমাসিয়া গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আলী হোসেনের বাড়িতে গত বৃহস্পতিবার চুরির ঘটনা ঘটে।

এ সময় ঘরের স্টিলের আলমারিতে থাকা একটি ১ ভরি ওজনের সোনার নেকলেস, ১২ আনা ওজনের দুই জোড়া কানের দুল, ৮ আনা ওজনের একটি সোনার চেইন, ১টি ভিভো স্মার্টফোনসহ ৪ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুট হয়। এ ঘটনায় পরে আলী হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। মামলার পর শনিবার রাতে তৌফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, চুরির ৪৮ ঘণ্টার মধ্যে চোরাইকৃত সব স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ তৌফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

খখ/মো মি

আগেস্বাধীন সাংবাদিকতার জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি
পরে