চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের ৫ দিন পর ভাসমান অবস্থায় খালে মিললো যুবকের লাশ

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায়  নিখোঁজের পাঁচ দিন পর রাজু মিয়া (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

thai foods

সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনকাইয়া  খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত রাজু মিয়া ওই এলাকার দায়মুল্লাহ তালুকদার বাড়ির কবির হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজু মিয়া প্রতিবেশী এক স্কুলছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। বিষয়টি নিয়ে পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানেই বিষয়টি মীমাংসা করা হয়।

এরপর গত ২১ জানুয়ারি রাতে রাজু নিখোঁজ হন। পরদিন (২২ জানুয়ারি) রাজুর বাবা কবির হোসেন বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় মেয়েটির বোন জামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামি করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, বৈঠকে আপাত সমাধান হলেও ফিরোজ আহমেদ বিষয়টি মেনে নিতে পারেননি। অভিযোগে উল্লেখ করা হয়, ২১ জানুয়ারি রাতে অভিযুক্ত ফিরোজ আহমেদসহ অন্যান্য আসামিরা রাজুকে ঘর থেকে ডেকে নিয়ে অপহরণ করেন।

নিখোঁজের পাঁচ দিন পর খাল থেকে রাজুর মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খখ/মো মি

আগে“বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে”-তারেক রহমান
পরেবিএনপি এতো খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েননি কেন, জামায়াতকে তারেক রহমান