সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সাবেক অর্থ সম্পাদক আইয়ুব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

thai foods

তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ বলেন, “আমাদের প্রিয় সহযোদ্ধা আইয়ুব আলী ছিলেন অমায়িক ও মেধাবী সাংবাদিক। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম।”

সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

খখ/মো মি

আগে‘যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য’, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি
পরে“স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে কিনা, নির্ভর করছে সংসদের ওপর”-ইসি আনোয়ারুল