খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির চকবাজার থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ছিনতাইকারীরা হলো, মোঃ আলী আকবর প্রঃ আলী (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মুন্না (৩০), মোঃ জসিম (২৬), মোঃ সাজ্জাদ হোসাইন (২৫)।

পুলিশ জানায়, চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুন’র নেতৃত্বে এসআই মোঃ গিয়াস উদ্দিন, এসআই মনোয়ার হোসাইন, এএসআই মোঃ জাকির হোসেন, সঙ্গীয় ফোর্সসহ চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী মোঃ আলী আকবর প্রঃ আলী, সাজ্জাদ হোসেন, বাবু, মুন্না, মোঃ জসিম ও সাজ্জাদ হোসাইনকে গ্রেফতার করা হয়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুন জানান, আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন জেলার থানাসমূহে ডাকাতি, দস্যুতা, চুরিসহ একাধিক মামলা রয়েছে। আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান অব্যাহত আছে।
খখ/মো মি


