ঈদের আনন্দঘন এই দিনে স্বাস্থ্যবিধি মেনে চলুন : রাষ্ট্রপতি

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ঈদের আনন্দঘন এই দিনে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে ভাইরাস নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

thai foods

শুক্রবার (১৪ মে) ঈদুল ফিতরের সকালে দেশবাসীর উদ্দেশে তিনি এ আহ্বান জানিয়েছেন।

এদিন সকাল ১০টায় বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য এবং ‘অতি প্রয়োজনীয়’ কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদের নামাজ পড়েন।

নামাজ শেষে রাষ্ট্রপতি এক ভিডিও বার্তায় বলেন, ‘ইতোমধ্যে করোনায় বিশ্বব্যাপী ৩০ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। কোটি কোটি মানুষ কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অনির্দিষ্টকালের জন্য লকডাউন দিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। তাই জীবন-জীবিকাকে সচল রাখতে হলে আমাদেরকে করোনা পরিস্থিতি মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, আতঙ্কিত না হয়ে করোনা নিয়ন্ত্রণে কাজ করতে হবে। আর এ জন্য দরকার দেশের প্রতিটি নাগরিকের পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলা; অর্থাৎ মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলা। ঈদের আনন্দঘন এই দিনে আমি দেশের সকল নাগরিককে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

খখ/মো মি

 

আগেচট্টগ্রামে ঈদ আনন্দ মাটিঃ ১ ঘন্টার বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত
পরেপ্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পেলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা!