রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ যোগ দিলেন তৃণমূলে

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের কংগ্রেস নেতা প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

thai foods

সোমবার (০৫ জুলাই) বিকেলে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে জোড়াফুল শিবিরে যোগ দেন তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন অভিজিৎ। গত লোকসভা নির্বাচনে হেরে গেছেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কয়েক সপ্তাহ ধরে দলটির নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। এ নিয়ে গত মাসে মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন অভিজিৎ।

তৃণমূলে যোগ দেওয়ার ‘কারণ’ ব্যাখ্যা করতে গিয়ে অভিজিৎ বলেন, বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন তিনি বিজেপি-কে রুখতে পারেন। আমার বিশ্বাস আগামী লোকসভা ভোটেও তিনি তা পারবেন।

খখ/মো মি

আগেশিগগিরই শুরু হচ্ছে গণটিকাদান কর্মসূচি
পরেকরোনাকালে প্রবাসী আয়ে রেকর্ডঃ রেমিট্যান্স এসেছে ২ লাখ ১০ হাজার ১১৪ কোটি টাকা