করোনা রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেলেন টিম কোতোয়ালি

thai foods

খাসখবর মহানগর ডেস্ক➤ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে জীবন বাঁচালেন ওসি কোতোয়ালি মো, নেজাম উদ্দীন। 

thai foods

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৪ নং ওয়ার্ড পাথরঘাটা নজু মিয় লেইনের ১ নং গলির বাসায় করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন পঞ্চাশোর্ধ বয়সী এক মা।

তার নাম মোছাঃ খাদিজা বেগম (৫০)। একইসাথে করোনায় আক্রান্ত হয়ে ওই বাসায় আইসোলেশনে আছেন তার স্বামী মো. সুলতান মিয়া (৬০) ও তার ছেলে আসিফ ইকবাল (৩৬)।

ফলে মায়ের তীব্র শ্বাসকষ্ট দেখেও ঘর থেকে বের হতে পারছেন না ছেলে আসিফ। হঠাৎ তার মনে পড়ে সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের নির্দেশনায় চালু থাকা অক্সিজেন ব্যাংকের কথা।

সাথে সাথে জরুরি অক্সিজেন সিলিন্ডারের জন্য ফোন দিলেন নগরীর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনের সেল ফোনে।

ফোন পেয়ে এক মুহুর্ত্বও দেরি না করে সঙ্গে সঙ্গে অক্সিজেন ব্যাংক থেকে ১টি অক্সিজেন সিলিন্ডার ও যাবতীয় সরঞ্জামাদি নিয়ে থানার এএসআই মো.বেলাল উদ্দিন তার টিম নিয়ে পাথরঘাটা নজুমিয়া লেইনের ওই বাসায় পৌছে যান।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার সময় জরুরি মুহুর্ত্বে অক্সিজেন সিলিন্ডার বাসা পৌছেন। সাড়ে ১২টার মধ্যে আসিফ ইকবাল (৩৬) এর মাকে অক্সিজেন হতে গ্যাস নেওয়ার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন।

কোতোয়ালি থানা পুলিশের মহৎ এ উদ্দ্যেগের জন্য এবং দ্রুত সময়ের মধ্যে সেবা প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন করোনা আক্রান্ত যুবক আসিফ ইকবাল।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন জানায়, টিম কোতোয়ালী সার্বক্ষণিক জনগণের সহায়তায় এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

তিনি বলেন, সাম্প্রতিক করোনাকালীন সময়ে অক্সিজেনের সংকট দেখা দিলে বা জরুরি মুহুর্ত্বে কোতোয়ালি থানায় অক্সিজেন সিলিন্ডার এর জন্য সহযোগিতা চাইলে তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবে টিম কোতোয়ালি।

খখ/প্রিন্স/মো মি

আগেমালয়েশিয়ায় ২৫ বাংলাদেশির জরিমানা
পরেঅকালে ঝরে গেলেন চবির মেধাবী শিক্ষিকা বাসবী বড়ুয়া