করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৩১ জন, শনাক্ত ১৪৮৪৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনা ভাইরাসে প্রতিদিনই মৃত্যু ও শনাক্ত বেড়ে চলেছে। সংক্রমণ রোধে কঠোর লকডাউনেও কোনো কাজ হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে।

thai foods

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ৯১৬ জনে। এর আগে ২৭ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিলো। এর আগেরদিন শনিবার করোনায় ২১৮ জনের মৃত্যু হয়েছিল। সে তুলনায় আজ মৃত্যু আরও বেড়েছে।

রবিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯১টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩২টি, জিন এক্সপার্ট ৫৩টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫০৬টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৮ হাজার ৪৮১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি।

গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের নমুনাসহ এদিন পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ২৩ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৩১ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন তিন হাজার ৫৩৪ ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ২৩৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন দুই লাখ ৯৭ হাজার ২৫৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন দুই লাখ ১৩ হাজার ২৬৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৩ হাজার ৯৯৪ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৯ জন ও মহিলা ৯২ জন। যাদের মধ্যে বাসায় ১৩ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেদেশে ডেঙ্গু আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড, ১দিনে ২৩৭ জন
পরেযুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর শোকাবহ আগস্টে মাসব্যাপী মানবিক কর্মসূচি