খাসখবর সংগঠন ডেস্ক➤শোকের মাস আগস্টে ‘শোকাবহ আগস্ট’ স্মরণে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে চট্টগ্রাম নগরীতে মাসব্যাপী মানবিক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করেন তিনি।
১ আগস্ট (রোববার) নগরীর ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের ড্রিমল্যান্ড কমিউনিটি সেন্টারে কর্মসূচির উদ্বোধন করা হয়। শুরুতে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মঈন উদ্দিন।
এতে জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল এবং ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কালে দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বাঙালি জাতির জীবনে এক ও অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুকে ছাড়া বাঙালির স্বাধীনতা কল্পনাতীত। বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিতে চেয়েছিলেন তাঁর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ঠিক সেইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এতে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সাজ্জাদ হোসেন চৌধুরী পাভেল, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিকী, মারুফুল ইসলাম মারুফ, কায়সার, সাজ্জাদ আলী জুয়েল, আসিফ হোসেন মিলাদ, আজাদ, তারিকুল ইসলাম, ওমর ফারুক, অপু দাশ, সুমন দাশ, আরজু, দিদার, রফিক, মন্জু, টিপু, অন্তু দাশ, ইসরাক দোভাষ, রুবেল, আকিব ও সোহার শরীফ।
খখ/মো মি


