করোনা টিকার আওতায় ১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৪ জন

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনা টিকার আওতায় এসেছে দেশের ১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৪ জন মানুষ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯ হাজার ৯৫৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জন।

thai foods

গতকাল (৪ আগস্ট) বুধবার একদিনে সারা দেশে টিকা নিয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৮৩ জন মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে ৬০ লাখ ৪২ হাজার ২৪৭ জন পুরুষ আর ৩৮ লাখ ৩৯ লাখ ৬৭ হাজার ৭০৬ জন নারী। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে ২৮ লাখ ৯ হাজার ৮৩৬ জন পুরুষ আর ১৬ লাখ ৬ হাজার ২৯৫ জন নারী।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন ১ কোটি ১ লাখ ৫১ হাজার ৪১৫ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৩২ লাখ ৩ হাজার ৫২৭ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫৫ হাজার ৬৩১ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৫১১ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৭৫ হাজার ৫৩৭ জন এবং নারী ৩৭ লাখ ৭৫ হাজার ৮৭৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৩ লাখ ৩১ হাজার ৩৬২ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। এই টিকার দ্বিতীয় ডোজ নেওয়া ২৭ লাখ ৬৬ হাজার ৪৪৬ জন পুরুষ এবং ১৫ লাখ ৬৪ হাজার ৯১৬ জন নারী। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৯১ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৬২ জন।

এদিকে চীনের সিনোফার্মের টিকাদান ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১৮ লাখ ১২ হাজার ২৪৯ জন এবং নারী ১৩ লাখ ৯১ হাজার ২৭৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৩১ লাখ ২৪ হাজার ১৩৪ জন প্রথম ডোজ এবং ৭৯ হাজার ৩৯৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৭ লাখ ৭২ হাজার ৭৯৩ এবং নারী ১৩ লাখ ৫১ হাজার ৬৪১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৯ হাজার ৭৫৬ জন পুরুষ এবং নারী ৩৯ হাজার ৬৩৭ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫৫ হাজার ৬৩১ জন। এদের মধ্যে পুরুষ ৪৬ হাজার ৮৮২ এবং নারী ৮ হাজার ৭৪৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৫ হাজার ৩৭৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩ হাজার ৬৩৪ জন পুরুষ এবং নারী ১ হাজার ৭৪২ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ৬ লাখ ১৭ হাজার ৪১৫ ও নারী ৩ লাখ ৯৮ হাজার ৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত মঙ্গলবার পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৩৫ জন করোনা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

খখ/মো মি

আগেআজ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী
পরে১০ আগস্ট পর্যন্ত বাড়লো লকডাউন, প্রজ্ঞাপন জারি