করোনায় ১দিনে শনাক্ত ও মৃত্যু বেড়েছে, মৃত্যু ২৪৫, শনাক্ত ১১৪৬৩

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় গত ১দিনে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ৮৯৭ জনে। গত ৫ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

thai foods

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২১টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৬ হাজার ৯৫৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ২০৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭টি।

গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৫৩ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ২০৭টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৭২ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৪৫ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৩ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন তিন হাজার ৫৪৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৬৪০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ২৮ হাজার ১৪১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৩৯ হাজার ২৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৯ হাজার ১১৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২৮ জন ও মহিলা ১১৭ জন। যাদের মধ্যে বাসায় ১১ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৯ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগে১১ আগস্ট থে‌কে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম
পরে‘জনগণের কল্যাণের জন্যই রাজনীতি’-ড. হাছান মাহমুদ