করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫২ জনের, শনাক্ত ২৪৯৭

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ আজও করোনা ভাইরাসে পুরুষের চেয়ে নারীর মৃত্যু বেশী হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে।

thai foods

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৭৩৬ জনে। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২০ জন ও ৩২ জন নারী। এর আগের দিন পুরুষ ১৯ জন ও ৩৭ জন নারী মারা গিয়েছিল।

বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ২ হাজার ৪৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৯ দশমিক ০৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৮৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৯৯ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।

এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪০টি, জিন এক্সপার্ট ৫৫টি, র্যাপিড অ্যান্টিজেন ৬০৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭০ হাজার ৩৭৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫২৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৪৬ হাজার ৩৭১টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন রয়েছে ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন রয়েছে।

২৪ ঘণ্টায় তিনজন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে দুইজন, সিলেট বিভাগে তিনজন ও রংপুর বিভাগে দুইজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৮৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭১ হাজার ৫৮২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ২০ হাজার সাত জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫১ হাজার ৫৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগে‘বিএনপির আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলন-বিলাস মাত্র’-ওবায়দুল কাদের
পরেনিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করলো বাংলাদেশ!