করোনায় ১দিনে আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৬০

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনায় ফের মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫১০ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬০ জন।

thai foods

এর আগের দিন বুধবার দেশে ১৭ জনের মৃত্যু হয়েছিল যা গত চারমাসের মধ্যে সর্বনিম্ন। গত ২৬ মে ১৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বেড়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৭৪৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জনে।

এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৩ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে।

মারা যাওয়াদের মধ্যে ১১ জন পুরুষ ও ১২ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে চারজন মারা গেছেন।

খখ/মো মি

আগেকক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত
পরে‘আমি বিশ্বের তরুণদের অনুরোধ করবো বঙ্গবন্ধুর কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিন’-রাষ্ট্রপতি