গায়িকা সালমার প্রথম স্বামী ছিলেন সাংসদ, এবার দ্বিতীয় স্বামী হলেন ব্যারিস্টার!

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤ব্যারিস্টার হয়েছেন ক্লোজআপ ওয়ান বিজয়ী গায়িকা সালমার স্বামী। ফোক গায়িকা সালমা এখন ব্যারিস্টারের বউ। সালমার প্রথম স্বামী শিবলী সাদিক ছিলেন সাংসদ, এবার দ্বিতীয় স্বামী সানাউল্লাহ নূরে সাগর হলেন ব্যারিস্টার।

thai foods

স্বামী সানাউল্লাহ নূরে সাগর লন্ডনের লিংকনস-ইনে ব্যারিস্টারি সম্পন্ন করেছেন।

ফোক গায়িকা সালমা এনটিভির রিয়েলিটি শো `ক্লোজআপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ` এর মাধ্যমে রাতারাতি সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। দিনাজপুরের সংগীত পরিবারের ছেলে শিবলী সাদিক পছন্দ করেন সালমাকে। ২০১১ সালে সালমা ও শিবলী সাদিকের পারিবারিকাভাবেই বিয়ে সম্পন্ন হয়।

শিবলী সাদিক সংগীতচর্চা করলে পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে মনোনিবেশ করেন। দিনাজপুর ৬ আসন থেকে পিতার মৃত্যুর পর প্রার্থী হন এবং সর্বশেষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়।

২০১১ সালে পারিবারিকভাবে প্রথম বিয়ে হয় ক্লোজআপ ওয়ান বিজয়ীনি মৌসুমী আক্তার সালমার। দিনাজপুর-৬ আসনের সরকার দলীয় এমপি শিবলী সাদিককে বিয়ে করেন তিনি। তাদের সংসারজুড়ে আসে একমাত্র কন্যা স্নেহা। এরপর ২০১৬ সালে বনিবনা না হওয়া সেই সংসারে বিচ্ছেদ ঘটে সালমার।

প্রথম সংসাবের বিচ্ছেদের পর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর ফের বিয়ে করেন এই গায়িকা। ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে ঢাকা জজ কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন। এই গায়িকা নিজেও আইন বিষয় নিয়ে পড়ছেন। ফলে এই বিয়ে এবং স্বামীর প্রতি তার ভালোবাসাটাও ছিল অন্যরকম।

আনন্দের এই সংবাদটি ফেসবুকে তার ভক্তদের সঙ্গেও শেয়ার করেছেন এই গায়িকা। ফেসবুক পোস্টে সাগরকে ব্যারিস্টার সম্বোধন করে তিনি লিখেছেন, ‘আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব’।

স্বামীকে নিয়ে সালমা আরও লিখেন, ‘এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত! ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর মানুষ হিসেবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব।’

উল্লেখ্য, সালমা-সাগরের সংসারে রয়েছে একমাত্র কন্যা সন্তান সাফিয়া নূর। করোনার কারণে বেশ কিছুদিন স্টেজ প্রোগাম থেকে দুরে থাকলেও নিয়মিতই নতুন-গান ভিডিও প্রকাশ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি বেশ কিছু নতুন গানে কণ্ঠ দিয়েছেন কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই লোক গানের শিল্পী। এখন সময় দিচ্ছেন শ্বশুরবাড়ি ময়মনসিংহ হালুয়াঘাটের মানুষদের। মেয়ের নামে প্রতিষ্ঠা করেছেন সাফিয়া ফাউন্ডেশন।

খখ/মো মি

আগে‘এসএসসি পরীক্ষার ফরম পূরণের বাড়তি টাকা পরীক্ষার্থীরা ফেরত পাবে’- শিক্ষামন্ত্রী
পরেসাতকানিয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার