খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান পরিবহন ধর্মঘটে পুরো দেশ অচল। জনদুর্ভোগ বেড়েছে চরমে। এঅবস্থায় জনদুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম মহানগরীতে পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে চলবে অভ্যন্তরীণ সব রুটের বাস।
শনিবার(৬ নভেম্বর) দুপুরে এই সিদ্ধান্ত নেয় পরিবহণ মালিক সমিতি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, রোববার সকাল ৬টা থেকে চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহণ চলবে। সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা দিয়ে, রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে একটি পক্ষ। সে জন্য ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
তবে শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা বলেন, কেন্দ্রীয়ভাবে ধর্মঘট আহ্বান করা হয়েছে। কেউ প্রত্যাহার করলে এ বিষয়ে আমরা কিছু জানি না। এখনও কোনো সিদ্ধান্ত পাইনি।
খখ/মো মি


