করোনায় দ্বিতীয়বারের মতো মৃত্যুশূন্য দেখলো বাংলাদেশ

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤চলতি এ বছর করোনাভাইরাসে দ্বিতীয়বারের মতো মৃত্যুশূন্য দেখলো বাংলাদেশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যাননি।

thai foods

এর আগে গত ২০ নভেম্বর মৃত্যুশূন্য ছিল। তবে মৃত্যুশূন্য থাকলেও এদিন ২১ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ২৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।  একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৮৭ জন।  এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন।

খখ/মো মি

আগেচট্টগ্রাম নগরীর ষোলশহরে নালায় পড়ে নিখোঁজ শিশু কামালের মরদেহ ৩দিন পর উদ্ধার
পরেসীতাকুন্ডে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রবাসী স্বামীর বিরুদ্ধে