খাসখবর জাতীয় ডেস্ক➤ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ তিন দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। বাংলাদেশের বিজয়ের সুর্বণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকা সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা ১টা ৬মিনিটে ভারতের ভিভিআইপি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ভারতের রাষ্ট্রপতি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিমানবন্দরে তাকে বিদায় জানান।
বিজয়ের শতবর্ষ, মুজিববর্ষ উদযাপনে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণে বুধবার ঢাকা সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রীয় এ সফরে ভারতের ফার্স্টলেডি এবং রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, একজন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গী হিসেবে ছিলেন।
সফরকালে ভারতের রাষ্ট্রপতি ১৬ ডিসেম্বর সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেন ও বিকালে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন।
খখ/মো মি


