খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤বাঁশখালী প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবসের ৫০ বছরপূর্তি উপলক্ষে ও কেন্দ্রিয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে প্রেসক্লাব কার্যালয়ে বিজয়ের এক আলোচনা সভা ক্লাবের আহবায়ক সাংবাদিক মোহন মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় নেন, সাংবাদিক অনুপম কুমার অভি, গোলাম শরিফ টিটু, কল্যাণ বড়ুয়া মুক্তা, আব্দুল মতলব কালু, শাহ মুহাম্মদ শফিউল্লাহ, আব্দুল জব্বার।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙ্গালী জাতি ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ শহীদের রক্তে ও ২ লাখ মা, বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজ বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে ‘বিজয়ের সুবর্ণ জয়ন্তী’ উদযাপন বাঙ্গালী জাতির জন্য একটি গর্বের বিষয়।
পরে ক্লাবের কার্যনির্বাহী সভায় বাঁশখালী প্রেসক্লাবের ২৫ বছর পূ্র্তি উদযাপনের ব্যাপারে বিশদ আলোচনা করা হয়।
খখ/মো মি


