খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাস সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬ জনে।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জনে।
শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৬৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০১ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পুরুষ রংপুর বিভাগের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
খখ/মো মি


