খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ৩৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ২৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের বয়সের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ১০ বছরের কম বয়য়ী একজন রয়েছেন।
তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের চারজন, বরিশালি বিভাগের একজন ও সিলেট বিভাগের দুইজন রয়েছেন।
খখ/মো মি


