“পুলিশের সেবাকে মানুষের কাছে আরো সহজে পৌঁছে দেওয়ার জন্য সিএমপি সার্ভিস সেন্টার চালু করেছি” পুলিশ কমিশনার

সিএমপি সার্ভিস সেন্টার উদ্বোধন
thai foods

খাসখবর প্রতিনিধি, মহানগর ডেস্ক➤চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর উদ্যোগে নগরীর ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদের বাদামতলী মোড়ে সিএমপি সার্ভিস সেন্টার’র উদ্বোধন করা হয়েছে।

thai foods

গত ১৭ ফেব্রুয়ারি (মংগল বার) সকাল ১১টায় সিএমপি সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বিপিএম।

পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, পুলিশের সেবাকে মানুষের কাছে আরো সহজে পৌঁছে দেওয়ার জন্য সিএমপি সার্ভিস সেন্টার চালু করেছি। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সকল নাগরিক সিএমপি সার্ভিস সেন্টারের সেবা গ্রহণ করতে পারবেন। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে আরও কয়েকটি স্থানে এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে।

সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপি সার্ভিস সেন্টারে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার যে কোন থানার জনসাধারনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও মোবাইল ফোন হারানো জিডি করা যাবে। জিডির আবেদনটি অনলাইনে সংশ্লিষ্ট থানায় প্রেরণ পূর্বক থানা কর্তৃক জিডি রেকর্ড হওয়ার পর পুনরায় থানা হতে অনলাইনে সার্ভিস সেন্টারে প্রেরণ করা হবে। সার্ভিস সেন্টার হতে সেই জিডির কপি আবেদনকারিকে প্রদান করা হবে।

এছাড়াও এ সার্ভিস সেন্টারে সিএমপির যেকোনো ট্রাফিক বিভাগের ট্রাফিক সংক্রান্ত মামলার জরিমানা গ্রহণ করা হবে এবং মামলার জব্দকৃত ডকুমেন্ট গাড়ির মালিককে ফেরত দেয়া হবে।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, ট্রাফিকের চার বিভাগের অধীনে কোনো গাড়ির বিরুদ্ধে মামলা কিংবা কাগজপত্র জব্দ করা হয়ে থাকে, তাহলে সেগুলো সংশ্লিষ্ট কার্যালয়ে না গিয়ে চালক-মালিকরা সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। তবে এক্ষেত্রে নিজের জাতীয় পরিচয়পত্র ও নিজের নামে নিবন্ধন করা মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে। রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই কেন্দ্রে সেবা মিলবে বলে নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভুইঁয়া বলেন, নগরীর আগ্রাবাদ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় প্রতিদিন এখানে অনেক মানুষ বিভিন্ন কাজে আসেন। সিএমপি সার্ভিস সেন্টারের উল্লেখিত সেবাগুলো তারা সহজে গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) শামসুল আলম, সিএমপি পশ্চিম বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) মো আবদুল ওয়ারিশ, ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভুইঁয়া।

খখ/মো মি

আগেদেশের ষাটোর্ধ্ব সব নাগরিকের জন্য চালু হচ্ছে পেনশন ব্যবস্থা
পরে১ মার্চ থেকে শুরু হবে প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস