করোনায় ১দিনে ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আট জন। আগের দিনের তুলনায় এই সংখ্যা বেশি। তবে এই সময়ে সংক্রমণ ও শনাক্তের হার কমেছে। এদিন নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৯৯ জনের শরীরে।

thai foods

আগের দিন এই সংখ্যা ছিল ৮৯৭। এদিকে, নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার আজও কমেছে। গত ২৪ ঘণ্টায় এই হার ৩ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ।

মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৮টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৬১টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮১৭টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১৫৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৭১ হাজার ৭৫৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪৪ লাখ ৫৩ হাজার ৪০৩টি।

আগের দিন দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছিল ৮৯৭ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ৭৯৯ জন। এ নিয়ে দেশে ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।

এদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তর হার ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টা এই হার কমে হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ।

আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৭ হাজার ৯৭৬ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ৭ হাজার ৪৬০ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন। মোট সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯৩ দশমিক ৭১ শতাংশ।

আগের দিন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা যান চার জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে আট জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৯ হাজার ৪৫ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে চার জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং তিন জন নারী। তাদের মধ্যে ছয় জন সরকারি ও দুই জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যে চার জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের এক জন, চট্টগ্রাম বিভাগের তিন জন, রাজশাহী বিভাগের দু’জন এবং খুলনা ও ময়মনসিং বিভাগের এক জন করে মারা গেছে। এর বাইরে দেশের তিন বিভাগে আর কেউ গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।

গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে ৭১ থেকে ৮০ বছর বয়সী সর্বোচ্চ তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী দু’জন এবং ৪১ থেকে ৫০, ২১ থেকে ৩০ ও ১০ বছরের নিচে এক জন করে মারা গেছেন।

খখ/মো মি

আগে১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা
পরে“এই নির্বাচন কমিশনের অধীনে সব দল নির্বাচনে অংশ নেবে”-সিইসি কাজী হাবিবুল আউয়াল