পাঁচলাইশ থানার নতুন ওসি হলেন মো. নাজিম উদ্দীন

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤সিএমপির পাঁচলাইশ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন ডিবি ইন্সপেক্টর মো. নাজিম উদ্দীন মজুমদার।

thai foods

২৭ মার্চ (রবিবার) সন্ধ্যায় পাঁচলাইশ থানার সদ্যবিদায়ী ওসি মো. জাহিদুল কবিরের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

একই দিন রাতে পাঁচলাইশ থানা থেকে ওসি মো. জাহিদুল কবির কোতোয়ালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

বুধবার (২৩ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এক আদেশে সিএমপি গোয়েন্দা (উত্তর) শাখার ইন্সপেক্টর মো. নাজিম উদ্দীন মজুমদারকে পাঁচলাইশ থানার ওসি হিসেবে পদায়ন করেন।

এর একদিন আগে মঙ্গলবার (২২ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর অপর এক আদেশ ওসি জাহিদুল কবিরকে কোতোয়ালীতে নতুন ওসি হিসেবে পদায়ন করেন।

পুলিশ সদর দপ্তরের বদলি আদেশের প্রায় সাড়ে তিন মাস পর কোতোয়ালী থানার ওসির দায়িত্ব ছাড়তে হলো নেজাম উদ্দীনকে।

এরআগে গত বছরের ১০ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওসি নেজাম উদ্দীনকে কোতোয়ালী থেকে পিবিআইতে বদলি করা হয়েছিল। এরপরও তিনি কোতোয়ালীতে ওসির দায়িত্ব পালন করেছিলেন।

অন্যদিকে গত বছরের ১৮ মে সিটি এসবি থেকে জাহিদুল কবিরকে পাঁচলাইশের ওসি পদে পদায়ন করা হয়েছিল।

খখ/মো মি

আগেকরোনায় টানা চতুর্থ দিনেও কারও মৃত্যু হয়নি, শনাক্ত ৪৩
পরে“একাত্তরের যুদ্ধক্ষেত্রে জিয়াউর রহমান ছিলেন না”-প্রধানমন্ত্রী