করোনায় ১দিনে দুই জনের মৃত্যু, শনাক্ত ৭২

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও দুই জন। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনাতে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। বেড়েছে শনাক্তের হারও।

thai foods

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৯ মার্চ সকাল ৮টা থেকে ৩০ মার্চ সকাল ৮টা) পর্যন্ত করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৭২ জন আর এ সময়ে মারা গেছেন আরও দুই জন।

গতকাল (২৯ মার্চ) অধিদফতর ৬৯ জন নতুন শনাক্ত আর এক জনের মৃত্যুর কথা জানিয়েছিল।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ, গতকাল শূন্য দশমিক ৭৫ শতাংশ ছিল শনাক্তের হার।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৭২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন আর মারা যাওয়া দুই জনকে নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ১২২ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৭৬ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে আট হাজার ৫০টি আর নমুনা পরীক্ষা হয়েছে আট হাজার ৭৩টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৬৩৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৬৭ হাজার ৫১৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৪৭ হাজার ১২১টি।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে দুই জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন পুরুষ আর একজন নারী। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৯৩ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ৫২৯ জন।

বয়স বিবেচনায় তাদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন আর ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন। মারা যাওয়া দুই জনের মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগের রয়েছেন একজন করে। দুই জনের মৃত্যুই হয়েছে সরকারি হাসপাতালে।

খখ/মো মি

আগেডিইউজের নতুন সভাপতি হলেন সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন
পরেরমজানে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা বন্ধ সিএনজি স্টেশন