করোনায় ফের টানা চতুর্থ দিন মৃত্যুশূণ্য, শনাক্ত ৫৬

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজও কেউ মারা যায়নি। ফের টানা চতুর্থ দিনের মতো করোনায় মৃত্যুহীন দিন পার করলো বাংলাদেশ। নতুন শনাক্ত রয়েছে আগের দিনের মতোই, তবে কমেছে শনাক্তের হার।

thai foods

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগের তিন দিন (৩১ মার্চ থেকে ২ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬ জন। আগের দিনও (২ এপ্রিল) ৫৬ জন শনাক্ত হওয়ার খবর দিয়েছিল অধিদফতর। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। গতকাল (২ এপ্রিল) শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ৫৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জন আর এখন পর্যন্ত মোট করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৯ হাজার ১২২ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৯৬ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৩ হাজার ৫১০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ৯৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে সাত হাজার ৮৭টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৪৪ হাজার ৮৭৪টি।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৮২ হাজার ৯০২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৬১ হাজার ৯৭২টি।

নমুনা পরীক্ষার বিপরীতে দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

খখ/মো মি

আগে“আগামী জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে”-ওবায়দুল কাদের
পরেআবারও বাড়লো এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৪৩৯ টাকা