চট্টগ্রামে পিতা-পুত্র মিলে খুন করলো ক্যাবল অপারেটরকে

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর চকবাজারের ডিসি রোড়ে ছুরিকাঘাতে সৌরভ খান সোহাগ (২৩) নামের এক যুবক খুন হয়েছে। পিতা-পুত্র মিলে খুন করেছে সৌরভ খান নামের এই ক্যাবল অপারেটরকে।

thai foods

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত
পিতা শফি (৫০) ও তার ছেলে সাকিবকে (১৯) গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১২ টার দিকে
নগরীর চকবাজার থানাধীন ডিসি রোড মৌসুমি আবাসিক এলাকার ক্রিস্টাল ভিউ কেজি স্কুলের সামনে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ খান সোহাগ ইন্টারনেটের সংযোগের ক্যাবল অপারেটর। তিনি নগরীর কোতোয়ালী থানার দেওয়ানবাজারের মাছুয়া ঝর্ণা এলাকার নুর ইসলাম সওদাগরের বাড়ীর হারুনুর রশীদের ছেলে। সৌরভ চকবাজার থানার ডিসি রোডস্থ ফরিদ ম্যানশনে বসবাস করতো।

গ্রেফতার হওয়া পিতা-পুত্র হলেন, নগরীর চকবাজার থানার ডিসি রোড হাজী মোহাম্মদ হোসেন বাড়ীর মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. শফি (৫০) ও তার ছেলে সাকিব হোসেন (১৯)।

থানা সূত্রে জানা গেছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মৌসুমী আবাসিক এলাকায় রাস্তার ওপর সৌরভ খান সোহাগের সঙ্গে শফির ঝগড়া হয়। এক পর্যায়ে সোহাগ শফিকে চড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে হাতে থাকা লোহার বাম্পার দিয়ে সোহাগের মাথায় আঘাত করেন শফি। মারামারির সংবাদ পেয়ে শফির ছেলে সাকিব ঘটনাস্থলে এসে সোহাগকে মারধর ও এক পর্যায়ে বুকে ছুরির আঘাত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ পেয়ে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে থেকে শফি এবং তার ছেলে সাকিবকে আটক করে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শফি ও তার ছেলে সাকিবকে আটক করেছি। এব্যাপারে হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত পিতা ও পুত্রকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি থমথমে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খখ/মো মি

আগেআবদুর রউফ তালুকদার ১২তম গভর্নর
পরেঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন প্রণয় ভার্মা