সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে পড়ে মৃত্যু হলো বুয়েট শিক্ষার্থী সানির

১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার
thai foods

খাসখবর বিভাগীয় ডেস্কঃ সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে পড়ে মৃত্যু হলো বুয়েট শিক্ষার্থী সানির। ঢাকা থেকে ১৫-১৬ জনের একটি দল দোহারের মৈনটঘাটে ঘুরতে যান। ঘাটে অবস্থানরত ড্রেজার বাল্কহেডে উঠে মোবাইল ফোনে সেলফি তোলার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন সানি।

thai foods

নিখোঁজের ১৬ ঘন্টা পর বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্স।

ওই শিক্ষার্থীর নাম তারিকুজ্জামান সানি (২৫)। তিনি বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম সেশনের ছাত্র ছিলেন। বসবাস করতেন রাজধানীর হাজারীবাগ এলাকায়।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে আমরা খবর পাই, মৈনটঘাটে পদ্মা নদীতে বুয়েটের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ডুবুরিদল পাঠাই।

তিনি আরও বলেন, রাতে অনেক খোঁজাখুঁজির পরও সানির সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার (১৫ জুলাই) সকাল ১১টা ২৬ মিনিটে পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দোহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৫-১৬ জনের একটি দল দোহারের মৈনটঘাটে ঘুরতে যান। রাত সাড়ে ৮টার দিকে ঘাটে অবস্থানরত ড্রেজার বাল্কহেডে উঠে মোবাইল ফোনে সেলফি তোলার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন সানি।

ওসি আরও বলেন, ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করে। আমরা সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সানির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খখ/মো মি

আগে“আগামী ৭ দিনের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন”-স্পিকার
পরেকরোনায় আরো ২জনের মৃত্যু, শনাক্ত ১০৫১