“সরকার পতনের যে দিবা স্বপ্ন বিএনপি দেখছে সেটা দুঃস্বপ্নে পরিণত হবে”-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ বিদ্যুৎ সংকট সরকারকে পতনের দিকে নিয়ে যাবে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার পতনের যে দিবা স্বপ্ন বিএনপি দেখছে সেটা দুঃস্বপ্নে পরিণত হবে।

thai foods

সরকার চোখে শর্ষে ফুল দেখছে- বিএনপির এমন মন্তব্যের জবাবে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসলে সরকার নয়, শর্ষে ফুল দেখছে বিএনপি।

আজ ২০ জুলাই (বুধবার) সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

পদ্মা সেতু হয়ে যাওয়ায় বিএনপি নেতাদের অন্তর জ্বালা দিনদিন বাড়ছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সামনেই আসছে তরুণ প্রজন্মের মেট্রোরেল, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ অনেক মেগা প্রকল্প। তাই বিএনপি নেতারা চোখে শুধু শর্ষে ফুলই দেখতে পাচ্ছেন।

বিদ্যুৎ সংকট সরকারকে পতনের দিকে নিয়ে যাবে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার পতনের যে দিবা স্বপ্ন বিএনপি দেখছে সেটা দুঃস্বপ্নে পরিণত হবে।

দুর্নীতিতে সিদ্ধহস্ত বিএনপি নেতারা সব কিছুতেই দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ান- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সবকিছু নিয়ে মিথ্যাচার করা বিএনপির এখন দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছে।
তিনি বলেন, দেশবাসী জানেন, বিশ্বব্যাপী এখন জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এ সংকটকে আরও প্রকট করেছে।

তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ হিমশিম খেয়েছে সেখানে শেখ হাসিনা সরকার অত্যন্ত দক্ষতার সাথে করোনা সংকট মোকাবিলা করে দেশের অর্থনীতিকে সচল রেখেছে।

তিনি আরও বলেন, অতীতেও জনগণ শেখ হাসিনা সরকারের ওপর আস্থা রেখেছে এবং এখনো রাখছে।

খখ/মো মি

আগে“জাতীয় পরিচয়পত্রে কোটি কোটি ভুল”-সিইসি
পরেগ্যাস সংকটে সিইউএফএল’র উৎপাদন বন্ধ