জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১৬ সদস্যের দল ঘোষণা

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ টি-টোয়েন্টি দলে জায়গা হারালেও ওয়ানডে দলে ঠিকই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তাদের রেখেই ১৬ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

thai foods

ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে থাকা মুশফিক জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলে ফিরেছেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। এ ছাড়া সাকিব আল হাসান ছুটিতে থাকায় তাকে রাখা হয়নি।

টি-টোয়েন্টি দিয়ে ৩০ জুলাই শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। ৫, ৭ ও ১০ আগস্ট হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচগুলো।

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।

খখ/মো মি

আগেশ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুণাবর্ধনে
পরেএবার ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পাচ্ছেন যারা