“জ্বালানি তেলের মূল্য কমানোয় যানবাহনের ভাড়াও কমবে”-এনায়েত উল্লাহ

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ জ্বালানি তেলের মূল্য ৫ টাকা কমানোর প্রেক্ষিতে এবার কমছে যাচ্ছে পরিবহন ভাড়াও। খুব শিগগিরই বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

thai foods

পরিবহন ভাড়া কমানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ।

এই পরিবহন মালিক নেতা এনায়েত উল্লাহ
বলেন, সরকার জ্বালানি তেলের মূল্য কমানোয় যানবাহনের ভাড়াও কমবে।

এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।
সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা বলেন, পরিবহন ভাড়া কমানোর দাবিতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্যান্য দেশের মতো প্রথম চার কিলোমিটারের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা রাখলেও পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া বাংলাদেশে বেশি। এই ভাড়া কমাতে যেন কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার দাবিতে কর্মসূচি থাকবে বলেও জানিয়েছেন তিনি।

খখ/মো মি

আগেরাজাকারদের তালিকা তৈরি করবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল
পরে“জামায়াত ভিন্ন নামে আবেদন করলেও তাদের নিবন্ধন পাওয়ার সুযোগ নেই”- ইসি মো. আলমগীর