“রাণীর জন্য কমনওয়েলথকে অবশ্যই উপযুক্ত কিছু করতে হবে’-শেখ হাসিনা

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের সদ্য প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ব্যক্তিগত স্মৃতিগুলো স্মরণ করে তা কে ‘মাতৃতূল্য ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেছেন।

thai foods

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) লন্ডনের হোটেল ক্ল্যারিজে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় শেখ হাসিনা এ মন্তব্য করেন।

প্রয়াত রাণীর স্মরণে কমনওয়েলথের পক্ষ থেকে কিছু করার পরামর্শ দিয়ে প্যাট্রিসিয়া স্কটল্যান্ডকে প্রধানমন্ত্রী বলেন, সারা জীবন নিবেদিত প্রাণ হয়ে কমনওয়েলথের জন্য কাজ করে যাওয়া রাণী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে তার জন্য কমনওয়েলথকে অবশ্যই উপযুক্ত কিছু করতে হবে।

কমনওয়েলথের প্রতি অবিচল প্রতিশ্রুতির জন্য রাণীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। নতুন প্রধান হিসেবে রাজা তৃতীয় চার্লস কমনওলেয়থকে সামনে এগিয়ে নিয়ে যাবেন বলেও নিজের আত্মবিশ্বাসের কথা জানান তিনি।

চলতি বছরের জুনে রুয়ান্ডায় কমনওয়েলথ সরকার প্রধানদের সভায় সংস্থাটির মহাসচিব হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় প্যাট্রিসিয়া স্কটল্যান্ডকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারীর ক্ষমতায়ন, শিশু উন্নয়ন, মানসিক স্বাস্থ্য সমস্যা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সহিংস চরমপন্থা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং অবদানের প্রশংসা করেন মহাসচিব।

সফলভাবে কোভিড-১৯ মহামারী পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথ পরিবারের মধ্যে নারী নেতৃত্বের বিষয়টি তুলে ধরার বিষয়ে তার পরামর্শে ইতিবাচক সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মারক অনুষ্ঠানের মাধ্যমে কমনওয়েলথের সঙ্গে আগামী বছরকে ‘শান্তির বছর’ এবং ‘যৌবনের বছর’ হিসেবে পালন করার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।

প্রকৃতি সংরক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপণায় বাংলাদেশের কাজের কথা বিশেষভাবে উল্লেখ করেন প্যাট্রিসিয়া। প্রধানমন্ত্রীকে কমনওয়েলথের ‘লিভিং ল্যান্ডস’ উদ্যোগকে তুলে ধরার আহ্বান জানান তিনি।

এছাড়া কমনওয়েলথের ‘ব্লু চার্টার’ উদ্যোগের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার কথা স্মরণ করেন প্যাট্রিসিয়া।

শেখ হাসিনা কমনওয়েলথের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। ব্যবসা-টু-ব্যবসা কানেকটিভিটির উন্নয়নে কাজ করায় কমনওয়েলথের প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

খখ/মো মি

আগেপটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের হত্যাকারী গ্রেপ্তার
পরেমিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার শেলে রোহিঙ্গা যুবক নিহত