বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়, দুই প্রকৌশলী বরখাস্ত

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ বিদ্যুতের জাতীয় সঞ্চালন লাইনে বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

thai foods

তারা হলেন- পিজিসিবির উপবিভাগীয় প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) আল্লামা হাসান বখতিয়ার এবং সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান (এসপিএমডি, ঢাকা-১)।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পিজিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

এর আগে দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই দুই কর্মকর্তার একজন পিজিসিবির উপ-সহকারী প্রকৌশলী, অপরজন সহকারী প্রকৌশলী পদমর্যাদার। তবে সে সময় তাদের নাম প্রকাশ করা হয়নি।

গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডের ইস্টার্ন অঞ্চলে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) বিদ্যুৎ বিভ্রাট হয়। এ ঘটনার পর বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হতে প্রায় ৮ ঘণ্টা সময় লাগে। ব্ল্যাক আউটের ঘটনায় ওইদিনই তদন্ত কমিটি গঠন করা হয়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব ইলাহী চৌধুরীকে এ কমিটির প্রধান করা হয়।

খখ/মো মি

আগে“সমাবেশ করার নামে বিএনপি সারা দেশে চাঁদাবাজি করছে”-ড. হাছান মাহমুদ
পরেকরোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৫১