ডেঙ্গুতে আরও ২ জন মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২২

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯২২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

thai foods

শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার ৫২০ জন এবং ঢাকার বাইরের ৪০২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৪০৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ৩০ হাজার ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৫১৩ জন। মারা গেছেন ১১২ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।

খখ/মো মি

আগেসিআরএফ সদস্য ও সিনিয়র সাংবাদিক মোহন মিন্টু’র পিতৃবিয়োগে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের শোক
পরেকরোনায় মৃত্যু ১,শনাক্ত ১২৪