চুরির ২৪ ঘন্টার মধ্যে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ও ২টি মোটরসাইকেল উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ কৌশলে মোটরসাইকেল চুরির ২৪ ঘন্টার মধ্যে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ও ২টি ডিস কভার-১২৫ মোটরসাইকেল উদ্ধার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ।

thai foods

গত ২২ নভেম্বর রাত ১০টা হতে ২৩ নভেম্বর সকাল ৭টার মধ্যে বন্দর থানাধীন মাইলের মাথা কমিশনার গলিস্থ গাউসিয়া টাওয়ারে নিচতলায় পার্কিং হতে ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

আজ ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সোয়া ৬টার দিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে থেকে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার ও তাদের হেফাজত হতে মোটরসাইকেল ২টি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, চোরচক্রের সদস্যরা চন্দনাইশ এলাকায় চুরি করা মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করার খবরে অভিযান চালানো হয়। অভিযানে চন্দনাইশ থানাধীন গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি করা ১২৫ সিসি দুটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

নগরীতে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত চোরচক্রের গ্রেপ্তার হওয়া ৩ সদস্যরা হলো-
কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বড় ভেওলা দরবেশ কাটার সামছুল আলমের ছেলে মো. এনামুল হক ডালিম (৪৪), একই থানার বদরখালীর আবু সৈয়দের ছেলে জিয়ুবল করিম (২৪) ও একই থানার ইলশিয়া টেকপাড়ার আব্দুল জব্বারের ছেলে জসিম উদ্দিন (২৩)। এদের মধ্যে প্রথম দু’আসামি নগরীর ইপিজেড থানা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশ জানায়, গত ২২ নভেম্বর রাত ১০টা থেকে ২৩ নভেম্বর সকাল ৭টার মধ্যে বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা কমিশনার গলির গাউছিয়া টাওয়ারের নিচতলার পার্কিং থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এডিআই) নামের একটি এনজিও’র ম্যানেজার মো. শাহাদাত বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর মাঠে নামে বন্দর থানা পুলিশের একটি চৌকস টিম। চন্দনাইশ থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে থেকে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার ও তাদের হেফাজত হতে মোটরসাইকেল ২টি উদ্ধার করা হয়।

অভিযানে ‘টিম বন্দর’র নেতৃত্বে ছিলেন বন্দর থানার অপারেশন অফিসার এসআই বিকাশ চন্দ্র শীল। সংগীয় ছিলেন এসআই মো. সাইদুল ইসলাম, এসআই ফয়সাল সারোয়ার, এএসআই আমজাদ, এএসআই জহির, এএসআই মেহরাজ।

পুলিশ জানায়, যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আসামিদের আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খখ/মো মি

আগেমালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
পরে“আপনারা সুযোগ দিলে আগামী দিনেও উন্নয়ন করবো”-শেখ হাসিনা